সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালোয়ার-কামিজ পরে রেসলিংয়ে ভারতীয় নারী! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ইতিহাসে প্রথমবারের মতো সালোয়ার কামিজ পরে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (WWE) রিঙয়ে প্রতিযোগিতা করেছেন কবিতা দেবী নামে ভারতের এক নারী রেসলার। সম্প্রতি ইউটিউবে তার রেসলিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

আর তাতে কবিতা দেবীকে একটি স্যাফ্রন সালোয়ার কামিজ পরা অবস্থায় এবং একটি ওড়না কোমরে বেধে রেসলিং খেলতে দেখা গেছে।
নিউজিল্যান্ডের রেসলার ডাকোটা কাইয়ের সঙ্গে কবিতা দেবীর রেসলিংয়ের ওই ভিডিও ক্লিপটি গত ৩১ আগস্ট ইউটিউবে আপলোড করা হয়। এরপর থেকে ভিডিওটি ৩৫ লাখেরও বেশিবার দেখা হয়েছে।

মায়ে ইয়াঙ ক্ল্যাসিক নামের নারীদের রেসলিংয়ের একটি টুর্নামেন্টের একটি ম্যাচ ছিল এটি। ওই রেসলিং ম্যাচে ডাকোটা কাইয়ের কাছে কবিতা দেবী হেরে গেলেও ইন্টারনেটে তিনি ঝড় তুলতে পেরেছেন।

কবিতা দেবী ছিলেন ভারতের একজন কম্পিটিটিভ পাওয়ার লিফটার। ২০১৬ সালে তিনি ভারতের হয়ে সাউথ এশিয়ান গেমস আসরে অংশগ্রহণ করেন। এতে ৭৫ কেজি ক্যাটেগরিতে ভারোত্তলন করে তিনি স্বর্ণপদক জয় করেন।

দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিওটি-

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা