,

ভেনেজুয়েলার কাছে হোঁচট খেয়ে আর্জেন্টাইন কোচের আফসোস!

news-image

স্পোর্টস ডেস্ক : ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে পুরো তিন পয়েন্ট পাওয়ার সুযোগ হারিয়ে হতাশ আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। আর্জেন্টাইনদেরও বেড়েছে আফসোস।

ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রথমে পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ১ পয়েন্ট পায় দুই বারের বিশ্বকাপ জয়ীরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাম্পাওলির কণ্ঠে তাই সুযোগ কাজে লাগাতে না পারার হতাশা। তবে তিনি আশাবাদী, তার দল ঘুরে দাঁড়াতে পারবে। ‘আমরা এগিয়ে যাওয়ার বড় একটি সুযোগ হাতছাড়া করেছি। কিন্তু এটাই ফুটবল এবং এই বিষয়গুলো ঘটতেই পারে। ‘

‘আশা করি, এই অস্বস্তি আমাদের বিভ্রান্ত করবে না কিংবা ভবিষ্যতের জন্য আমাদের আটকাতে পারবে না। ‘

বাছাই পর্বের আর দুই রাউন্ড বাকি থাকতে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা। ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে আছে চিলি। সপ্তম স্থানে থাকা প্যারাগুয়ের পয়েন্ট ২১।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে