,

ইমরান তাহিরকে অপমান করে বের করে দিল পাকিস্তানি দূতাবাস

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে দেয়ার উদ্যোগেই সামিল হতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। লাহোরে বিশ্ব একাদশের হয়ে তিনটি টি-২০ প্রীতি ম্যাচের জন্য ১৪ জনের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যে ম্যাচ গুলো আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্বাগতিক দলের বিপক্ষে ইন্ডিপেন্ডেন্স কাপের জন্য গঠিত বিশ্ব একাদশের ওই স্কোয়াডে টেস্ট খেলুড়ে ৭টি দেশের ১৪ জন খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু পাকিস্তানের স্বার্থেই ওই ম্যাচগুলোতে অংশগ্রহণের লক্ষ্যে পরিবারের সদস্যদের সহ নিজের ভিসা সংগ্রহ করতে বার্মিংহামের কনস্যুলেট অফিসে গিয়ে অপমানিত হতে হল পাকিস্তানী বংশোদ্ভূত প্রোটিয়া ক্রিকেট তারকাকে।

তাকে অপমান করার পাশাপাশি সেখান থেকে তাকে বের করে দেয়া হয়। এতে হতাশা ব্যক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার এই আন্তর্জাতিক ক্রিকেট তারকা। এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘আজ আমাকে এবং পরিবারের সদস্যদেরকে অপমান করে বের করে দিয়েছে পাকিস্তানের কনস্যুলেট অফিস। পাকিস্তানে বিশ্ব একাদশের হয়ে ম্যাচ খেলার উদ্দেশ্যে ভিসা সংগ্রহের জন্য আমি আজ পাকিস্তান দূতাবাসে গিয়েছিলাম।’

পাকিস্তানে জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার ঘটনার বর্ণনা দেয়ার পর এর জবাবে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী আহসান ইকবাল ঘটনা তদন্ত এবং দোষীদের শাস্তি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তাহির লিখেছেন,‘ আজ বার্মিংহামে পাকিস্তানের কনস্যুলেট অফিসে গিয়ে আমি অপ্রত্যাশিত ও দুঃখজনক পরিস্থিতির মুখে পড়েছি। আমার পরিবারের সদস্যদের নিয়ে আমি ভিসা গ্রহণের জন্য সেখানে গিয়েছিলাম। দীর্ঘ ৫ ঘণ্টা অপেক্ষার পর আমার কপালে জুটেছে বহিষ্কার। সেখানকার কর্মচারীরা জানান যে, অফিসের সময়সূচী শেষ হয়ে গেছে, তাই তারা অফিস বন্ধ করতে যাচ্ছে। শেষ পর্যন্ত হাইকমিশনার ইবনে আব্বাসের নির্দেশে কর্মচারীরা আমাদেরকে ভিসা দেন। আমাকে শেষ পর্যন্ত ওই ভোগান্তি থেকে উদ্ধার করার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানাচ্ছি।’

দক্ষিণ আফ্রিকার হয়ে এ পর্যন্ত ২০টি টেস্ট খেলে ৫৭টি উইকেট সংগ্রহ করেছেন ইমরান তাহির। ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে তিনি আরো বেশী সফল। ৭৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে তিনি সংগ্রহ করেছেন ১৩২টি উইকেট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে