,

চুক্তিতে মেসির স্বাক্ষর হয়ে গেছে, দাবি বার্সার!

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়নের জন্য বেশ মরিয়া বার্সেলোনা। চুক্তি স্বাক্ষরের ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, বাস্তবিক অর্থেই চুক্তিতে স্বাক্ষর ফেলেছেন মেসি। শিডিউল সমস্যার কারণে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে বিলম্ব হচ্ছে।

আগামী বছরের মাঝামাঝিতে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। বেশ কিছুদিন ধরেই এই আর্জেন্টাইন সুপারস্টার ন্যু-ক্যাম্প ছাড়বেন বলে গুঞ্জন চলছে। তাই মেসির সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি নবায়ন করতে চায় বার্সা।

বার্তোমেউয়ের দাবি, গত জুনেই মেসি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। অন্যদিকে গোল ডটকম জানায়, চুক্তি স্বাক্ষর না হলেও যাবতীয় ব্যাপারে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন মেসি।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে দেয়া সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, ‘আমরা ইতোমধ্যেই ঐকমত্যে পৌঁছেছি এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মোট তিনটি চুক্তি। একটি মেসি ফাউন্ডেশনের সঙ্গে; যেটিতে ফাউন্ডেশনের সভাপতি এবং খেলোয়াড়ের ভাই স্বাক্ষর করেছে।’

বাকি দুটি চুক্তি নিয়ে বার্সেলোনা প্রেসিডেন্ট বলেন, ‘আরেকটি হলো মেসির সঙ্গে ইমেজ স্বত্ত্ব চুক্তি। তার কোম্পানির শীর্ষ কর্তা হিসেবে মেসির বাবা এতে স্বাক্ষর করেন। আর অপরটি হলো পারিশ্রমিক চুক্তি; ক্ষমতাবলে যেটিতে তার (মেসি) বাবা স্বাক্ষর করেছেন।’

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে