,

চট্টগ্রাম টেস্টে বৃষ্টির বাগড়া

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের সকালেই বৃষ্টি হানা দিয়েছে। ফলে এখনো বল গড়ায়নি মাঠে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আকাশ এখন মেঘে ঢাকা। সকাল সাড়ে আটটার পর থেকে আকাশের রূপ বদলে যায়। আর সকাল ৯.৩৫ মিনিটে বৃষ্টি নামে স্টেডিয়াম ও তার আশে পাশে।

যদিও সকাল পৌনে নয়টায় মাঠে আসা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বৃষ্টি শুরুর আগ মুহূর্তেও অনুশীলন করছিলেন। তবে বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে চলে গেছেন ড্রেসিং রুমে।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩০৫ রানের জবাবে ২ উইকেটে ২২৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল সফরকারী অস্ট্রেলিয়া।

কিন্তু বৃষ্টির দাপটে নির্ধারিত সময় সকাল ১০টায় তাদের ব্যাটিংয়ে নামা সম্ভব হচ্ছে না। ভেন্যুর সেন্টার উইকেট কভারে ঢাকা। অবশ্য জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যে বিশ্বমানের ড্রেনেজ ব্যবস্থা তাতে বৃষ্টি থামার আধা ঘন্টার মধ্যেই খেলা শুরু করা সম্ভব।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে টিম বাংলাদেশ। ঢাকা টেস্টে ২০ রানের রোমাঞ্চকর জয়ের পর চট্টগ্রামেও আরেকটি ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে মুশফিকুর রহিমের দল। সিরিজ জিততে দৃঢ়প্রতিজ্ঞ টাইগাররা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে