,

আগামী বছরও ইংল্যান্ডের ব্যস্ত সূচি

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী বছরও ব্যস্ত সময় পার করবে ইংল্যান্ড ক্রিকেট দল। ২০১৮ সালের গ্রীষ্মে ঘরের মাঠে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ভারতের মতো শক্তিশালী দলগুলোকে আতিথ্য দেবে ইংলিশরা। মঙ্গলবার সেই তিন সিরিজের সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগামী বছর ইংল্যান্ড গ্রীষ্মকালীন সিরিজ শুরু করবে পাকিস্তানকে দিয়ে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন মঈন আলিরা। গত বছর নিজেদের মাঠে পাকিস্তানের সঙ্গে ২-২ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করে ইংল্যান্ড।

২৪-২৮ মে লর্ডস টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। এরপর সিরিজের দ্বিতীয় টেস্ট ১-৫ জুন হেডিংলিতে মাঠে গড়াবে। পাকিস্তান সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে স্কটল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে মঈন-মরগ্যানের দল।

জুনের ১৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে খেলবে ইংল্যান্ড। এরপরই ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হবে দলটি।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। ৩ জুলাই ভারতের বিপক্ষে ময়দানি লড়াই শুরু হবে থ্রি লায়নদের। শেষ হবে ১১ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে