সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্নার-হ্যান্ডসকম্বয়ের ব্যাটে স্বস্তিতে দিন পার অস্ট্রেলিয়ার

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ব্যাটিং কাকে বলে তা রীতিমতো উদাহরণ দিয়ে শেখাচ্ছেন অস্ট্রেলীয় টপ-অর্ডার ব্যাটসম্যানরা। স্মিথের আউটের পর বাংলাদেশের স্বস্তির মাত্রাটা আর বাড়তে দেননি হ্যান্ডসকম্ব আর ওয়ার্নার। তৃতীয় উইকেটে আরও ১২৭ রান যোগ করেছেন এই দুজন। ফিফটি তুলে নিয়েছেন হ্যান্ডসকম্ব, অপরাজিত আছেন ৬৯ রানে। আর ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ওঠা ডেভিড ওয়ার্নার করেছেন ৮৮ রান, খেলেছেন ১৭০ বল।

ওয়ার্নার-হ্যান্ডসকম্বয়ের ব্যাটে স্বস্তিতেই দিন পার করে অস্ট্রেলিয়া। তাদের ১২৭ রানে জুটিতে দিন শেষে সংগ্রহ দাড়ায় ২২৫/২। বাংলাদেশ থেকে পিছিয়ে আছে ৮০ রানে

এর আগে চোখ রাঙাচ্ছিল স্মিথ-ওয়ার্নার জুটি। ৯০ রানের জুটিটা শেষ হয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের দারুণ এক বলে। স্মিথের ব্যাটের ফাঁক গলে বল ভেঙেছে স্টাম্প। সঙ্গে সঙ্গে বাংলাদেশ শিবিরে স্বস্তির হাওয়া। আউট হওয়ার আগে ৯৪ বলে ৫৮ রান করেছিলেন অস্ট্রেলীয় দলপতি স্মিথ। তাঁর বিদায়ের পর উইকেটে এসেছেন পিটার হ্যান্ডসকম্ব। নিজের প্রথম ওভারেই ম্যাট রেনশকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন অধিনায়ক মুশফিক।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা