,

একটি ম্যাচের মূল্য ৫৫ কোটি টাকা!

news-image

স্পোর্টস ডেস্ক : সুপ্রিম কোর্টের আদেশে ভারতীয় ক্রিকেটে যতই টালমাটাল অবস্থা হোক না কেন, অর্থের খেলে এখনো আইপিএল সবার শীর্ষে! কারণ একটি আইপিএল ম্যাচের জন্য বিসিসিআই-কে ৫৫ কোটি টাকা দেবে স্টার ইন্ডিয়া। যা ভারতের মাটিতে একটি আন্তর্জাতিক ম্যাচের থেকে ১২ কোটি বেশি।

১৬ হাজার ৩৪৭ কোটি টাকার বিনিময়ে আইপিএল-এ আগামী পাঁচ বছরের আন্তর্জাতিক সত্ত্ব কিনে নিল স্টার নেটওয়ার্ক। অর্থাৎ একাদশ আইপিএল এবার স্টারে। ২০২২ পর্যন্ত টি-২০ এই মেগা ইভেন্ট দেখা যাবে স্টার নেটওয়ার্কে।

আইপিএল-এর জন্মলগ্ন থেকেই ভারতের এই ক্রিকেট কার্নিভাল দেখানো হত সোনি নেটওয়ার্কে। আর হটস্টার আসার পর ইন্টারনেটে আপনি স্টারের এই অ্যাপ ডাউনলোড করলেই আইপিএল-এর লাইভ ম্যাচ দেখতে পারতেন। এবার অবশ্য দশ বছরের সম্পর্কে ছেদ পড়ল। ২০১৮ পর্যন্ত ভারতের মাটিতে সমস্ত আন্তর্জাতিক ম্যাচ দেখানোর সত্ত্ব আগেই ছিল স্টারের হাতে। এবার আগামী পাঁচ বছর আইপিএল-এর টেলিকাস্ট সত্ত্বও দখলে নিল স্টার নেটওয়ার্ক। এর জন্য প্রতি বছর বোর্ডকে তারা দেবে ৩ হাজার ২৭০ কোটি টাকা।

২০১২-২০১৮ পর্যন্ত ভারতের মাটিতে আন্তর্জাতিক ম্যাচের টেলিকাস্ট সত্ত্বের জন্য বোর্ডকে ৩ হাজার ৮৫১ কোটি টাকা দিচ্ছে। এবার তাকেও ছাপিয়ে গেল স্টার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে