সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের আশি ভাগ দিলে সিরিজ জেতা সম্ভব : নাসির

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজে হার এড়ানো নিশ্চিত করলেও বাংলাদেশ এগোচ্ছে চট্টগ্রাম টেস্ট জয়ের লক্ষ্য নিয়েই। আর ঢাকা টেস্টে একাদশের অংশ হয়ে থাকা নাসির হোসেন মনে করছেন, নিজেদের আশি ভাগ ঢেলে দিলেই হোয়াইটওয়াশ করা যাবে অস্ট্রেলিয়াকে।

শনিবার চট্টগ্রামে প্রস্তুতি সেশন শেষে নাসির বলেন, আমাদের ভালো সুযোগ আছে। আমরা যদি নাম অনুযায়ী খেলতে পারি এবং আমরা আমাদের ৮০ ভাগও দিতে পারলে অস্ট্রেলিয়াকে যে কোন পরিস্থিতিত হারাতে পারব। আমাদের দলের অনেক পরিবর্তন এসেছে। চিন্তাধারায়, মন-মানসিকতায়।

প্রায় দুই বছর পর সুযোগ পেয়েও ঢাকা টেস্টে ভালো করতে পারেননি নাসির। দ্বিতীয় টেস্টে ফেরার প্রত্যাশা তার, উইকেট ব্যাটিং সহায়ক ছিল না। রান করা কঠিন ছিল। যদি সব মিলিয়ে চারটি ইনিংস দেখেন, কোনো দলই ৩শ রান করতে পারেনি। তারপরও আমি চেষ্টা করেছি করার। দ্বিতীয় টেস্টে ভালো করার চেষ্টা করব।

আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয়ও ও শেষ টেস্ট। মিরপুরে প্রথম টেস্টে সফরকারীদের ২০ রানে হারিয়ে ইতোমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা