,

মুশফিকের লক্ষ্য হোয়াইটওয়াশ

news-image

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ঢাকা টেস্টে ঐতিহাসিক জয় তুলে যখন আত্মবিশ্বাসের তুঙ্গে টাইগাররা, তখন অনেকটাই দিশেহারা অসি শিবির।

চট্টগ্রামে হারলেই হোয়াইটওয়াশ! অন্যদিকে, রবিবার সকাল থেকে বৃষ্টির চোখ রাঙানী তো আছেই। সবমিলিয়ে যেন কোন কিছুই অস্ট্রেলিয়ার পক্ষে নেই। তবে এ নিয়ে চিন্তা করতে রাজি নন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আমরা ১-০ ব্যবধানে এগিয়ে আছি এটা বাড়তি সুবিধা। তবে অস্ট্রেলিয়াও শক্তিশালী দল। তারাও জানে চাপের মুখে কীভাবে খেলতে হয়। সর্বশেষ দুইটা সিরিজ যদি বলেন, আমরা পিছিয়ে থেকে সমতায় ফিরেছি। এবার আমাদের মনোযোগ ২-০ ফলের দিকে। ১-০ এগিয়ে থাকাটা সুবিধা। তবে আমাদের প্রথম থেকেই শুরু করতে হবে। ‘

এসময় আত্মবিশ্বাসী মুশফিক আরও বলেন, ‌‌‌’আমরা হোম কন্ডিশনে বেশ ভালো ক্রিকেট খেলছি। রেজাল্ট আমাদের ফরে আছে। এ কারণে আমাদের আত্মবিশ্বাস বেশ ভালো আছে। ‘

প্রসঙ্গত, মিরপুরে প্রথম টেস্টে সফরকারীদের ২০ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে