সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম টেস্টে বৃষ্টির চোখরাঙানি

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির আশঙ্কা ছিল ঢাকা টেস্টেও। দুদিন বৃষ্টির কারণে অল্প সময়ের জন্য বন্ধও রাখতে হয়েছিল মাঠের লড়াই। তবে শেষপর্যন্ত বড় কোনো বিপত্তি ছাড়াই শেষ হয়েছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি।

বাংলাদেশ পেয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টজয়ের স্বাদ। এবার সিরিজজয়ের স্বপ্ন বুকে নিয়ে চট্টগ্রামে পা রেখেছেন সাকিব-মুশফিকরা। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সেই স্বপ্নে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।

আজ রোববার সকাল থেকেই দফায় দফায় ভারি বর্ষণ হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। নির্ধারিত সময়ে অনুশীলনেও নামতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। বৃষ্টির বাধায় বাধ্য হয়ে ইনডোরেই অনুশীলন সারতে হচ্ছে টাইগারদের। বৃষ্টির পূর্বাভাস আছে আগামী দিনগুলোতেও। ফলে বৃষ্টির কারণে ম্যাচটা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা খুব ভালোমতোই আছে।

দুপুর সাড়ে ১২টা নাগাদ বৃষ্টি থামার পর অবশ্য মাঠে আনাগোনা শুরু হয়েছে ক্রিকেটারদের। ইনডোরে অনুশীলন করতে করতেই মাঠ পরিদর্শনে এসেছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। বুঝে নেওয়ার চেষ্টা করছেন পিচের গতিপ্রকৃতি।

ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ পেয়েছিল ঐতিহাসিক এক জয়। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতেছে প্রথমবারের মতো। দুই ম্যাচের এই সিরিজটিতে বাংলাদেশের তাই আর সিরিজ হারের কোনো প্রশ্ন নেই। এখন ঢাকা টেস্টের দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে টেস্টটা জিতে বা ড্র করে সিরিজ জয়ের হাতছানিও খুব ভালোমতোই আছে স্বাগতিকদের সামনে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা