,

ঈদে তামিমের বাসায় মেজবানে ক্রিকেটাররা

news-image

মাঝখানে একদিন বাকি, এরপরই চট্টগ্রামে মাঠে গড়াবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে অংশ নিতে বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার ঈদের আগের চট্টগ্রামে যান। ঈদুল আজহা উপলক্ষে তাদের জন্য বিশেষ আয়োজন করে ওপেনার তামিম ইকবালের পরিবার। আয়োজন করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের।

চট্টগ্রামে টিম হোটেল রেডিসন ব্লু থেকে তামিমের বাড়ির দূরত্বও খুব বেশি নয়। আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে অবস্থান করা ছয় ক্রিকেটার চট্টগ্রামের এই বিখ্যাত খান পরিবারের আতিথেয়তা গ্রহণ করেন। ঈদের দিনে সেখানে কিছুটা সময় কাটান নাসির-সাব্বির-মুমিনুলরা।

তামিম ইকবাল এবং তাঁর চাচা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান ক্রিকেটার ও কোচিং স্টাফদের অভ্যর্থনা জানান।

 বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অন্য কোচিং স্টাফদের সঙ্গে তামিম ইকবালের চাচা জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।

চট্টগ্রামে অবস্থান করা দলের ছয় ক্রিকেটার হলেন নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মুমিনুল হক। এ ছাড়া জাতীয় দলের কোচিং স্টাফরাও ছিলেন সঙ্গে। দলের অন্য ক্রিকেটাররা চট্টগ্রামে পৌঁছানোর পরই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ দলের সিনিয়র কয়েকজন ক্রিকেটার ঢাকায় ঈদ করেছেন। তাঁরা রাত ৮টায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। ঢাকায় পরিবারের সঙ্গে কোরবানির আনুষ্ঠানিকতা করেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

আগামী সোমবার থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ৪ থেকে ৮ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচটি।

ঢাকায় ঐতিহাসিক টেস্টে জিতে এরই মধ্যে সিরিজে ১-০তে এগিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট জিততে পারলে আরেকটি ইতিহাস রচনা করবে মুশফিক-তামিমরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে