,

ঈদের দিনেও অনুশীলনে টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : কয়েক ঘণ্টা বাকি আছে আর চট্টগ্রাম টেস্ট শুরু হতে। কিন্তু আজ তো ছিল ঈদ। বাংলাদেশের অন্যতম বড় ধর্মীয় উৎসব। উৎসব তাতে কী? একদিন পরই দলের জন্য রয়েছে কঠিন পরীক্ষা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ। তাই আজ ছয় ক্রিকেটার নেমেছিলেন অনুশীলনে।

মুমিনুল হক, নাসির হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমানদের নিয়ে প্রধান কোচ হাথুরুসিংহে নামেন অনুশীলনে। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ট্রেনার মারিও ভিল্লা ভারায়ন ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসনও ছিলেন। বাকি ৮ ক্রিকেটার আজ রাতে চট্টগ্রামে আসার কথা।

দলের সবাই না থাকার পরও পুরোদমেই অনুশীলন করেন টাইগাররা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই তিন ঘণ্টা অনুশীলন করে বাংলাদেশ দল।

মুমিনুল, সৌম্য ও সাব্বির ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং অনুশীলন করেছেন। মুস্তাফিজুর রহমান কোর্টনির সঙ্গে বোলিং ক্লাসের পর বেশ কিছু সময় ব্যাটিংয়েও ঘাম ঝরান। আর লিটন দাস ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংও করেন। ফিল্ডিংও করেছেন বেশ কিছু সময় নাসির-মুমিনুলরা।

বাংলাদেশের অনুশীলন শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা পর অনুশীলনে আসে অস্ট্রেলিয়া দল। বিকেল ৫টা পর্যন্ত অনুশীলন করে তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে