,

নাসির-মুমিনুলদের সঙ্গে উসমান খাজার ঈদ

news-image

স্পোর্টস ডেস্ক :গত ১৮ই অগাস্ট দুইটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে টাইগারদের সাথে অজিরা এখন অবস্থান করছে চট্টগ্রামে। বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়া টেস্ট দলের একমাত্র মুসলিম ক্রিকেটার উসমান খাজা। আত্মীয়, বন্ধু, সতীর্থ কারও সঙ্গেই কোরবানির ঈদ উদযাপনের সুযোগ নেই তার। তবে স্বাগতিক দলের তিন ক্রিকেটার নাসির হোসেন, সাব্বির রহমান, মুমিনুল হকের সঙ্গে কিছুটা আনন্দ ভাগাভাগির সুযোগ হল। এক কাতারে নামাজ আদায়, বুকে বুক রেখে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়। দেখে কে বলবে, একদিন পর মাঠে তারাই হয়ে যাবেন প্রতিপক্ষ!

ক্রিকেটাররা ঈদের নামাজ আদায় করেছেন চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে। ঈদ জামায়াতকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা-ব্যবস্থা। পুলিশ সদস্যরা ঘিরে রাখে পুরো এলাকা।

নামাজ আদায়ের পর টিম হোটেলে ফিরে যান ক্রিকেটাররা। সেখানে তাদের জন্য স্বাভাবিক খাবারের পাশাপাশি তৈরি করা হয় গরুর মাংসের স্পেশাল কিছু আইটেম।

ক্রিকেটারদের ঈদ উদযাপন করার সুযোগ সামান্যই। ঈদের দিনও ভাবতে হচ্ছে ক্রিকেট নিয়ে। ৪ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে অনুশীলন নিয়ে ভাবনা তাদের। দুপুর থেকে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার কথা দুই দলের ক্রিকেটারদের। বন্দরনগরীতে রাত থেকে ঝরা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে ইনডোরে অনুশীলন করবেন তারা।

 

২০১৫ সালে কোরবানির ঈদ চট্টগ্রামে করেছিল পুরো বাংলাদেশ দল। সেবার বাংলাদেশ সফরে এসেছিল সাউথ আফ্রিকা। সেই দলে মুসলিম ছিলেন তিনজন। তারা হলেন টেস্ট অধিনায়ক হাশিম আমলা ও স্পিনার ইমরান তাহির এবং দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি। এবার অজি দলে শুধু পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খাজা।

ক্রিকেটাররা শনিবার বিকেলে যখন চট্টগ্রামে পৌঁছান, স্বাগত জানায় বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে সারা রাত। স্থানীয় আবহাওয়া অফিসে কথা বলে জানা গেছে টেস্ট চলাকালীন সময়ে ভারী বৃষ্টির শঙ্কা কম।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে চট্টগ্রাম খেলতে নামবে বাংলাদেশ। সাকিব, তামিম, মুশফিক, তাইজুল, তাসকিন, শফিউল, ইমরুল, মিরাজ চট্টগ্রাম আসবেন রাত সাড়ে ৮টার ফ্লাইটে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে