,

জ্যামাইকা থেকে রিয়াদের ঈদ শুভেচ্ছা

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টে জয়ের স্বাদ নিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা কেউ কেউ ঈদ উদযাপন করছেন পরিবারের সঙ্গে, কেউবা ব্যস্ত সময় পার করছেন অনুশীলনে। আর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে মাহমুদউল্লাহ রিয়াদ এবারের ঈদটা কাটিয়েছেন জ্যামাইকাতেই।

কিন্তু দেশের কথা, পরিবারের কথা ভোলেননি। সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে সবাইকে শুভকামনা জানিয়ে ভিডিওবার্তা দিয়েছেন মাহমুদউল্লাহ। নিজের ঈদ উদযাপনের ছবিও দিয়েছেন।

ভিডিওবার্তায় রিয়াদ বলেন, আসসালামু ওআলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পবিত্র দিনে এই কোরবানি-ত্যাগ দোয়া করি আল্লাহ কবুল করুন। আজকের এ বিশেষ দিনে পরিবারকে ভীষণ মিস করছি। সকলের ঈদ পরিবার পরিজনদের নিয়ে আরও আনন্দময় হোক। সকলকে ঈদের শুভেচ্ছা।

সিপিএলে রিয়াদের দল জ্যামাইকা তালাওয়াস নিশ্চিত করেছে প্লে-অফ। ঈদের দিনও মাঠে নেমেছিল দলটি, ঐ ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে নয় উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে জ্যামাইকা।

https://youtu.be/OBCe3maBZf4

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে