,

পরিবার ছাড়াই নাসির-মুমিনুলদের ঈদ উদযাপন

news-image

স্পোর্টস ডেস্ক : দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটিতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এখন অপেক্ষা দ্বিতীয় টেস্টের।

এরই মাঝে পবিত্র ঈদুল আজহা। ঈদের ঠিক একদিন পরই টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তাই এবার দুই ভাগে ঈদ করতে হচ্ছে মুশফিকুর রহিম-সাকিব আল হাসান-নাসির হোসেন-মুমিনুল হকদের।

পরিবার-পরিজন ছাড়াই কোরবানির ঈদ করছেন নাসির হোসেন, মুমিনুল হক, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। আর সাকিব-মুশফিকসহ বাকী সাত ক্রিকেটার কোরবানির ঈদ করছেন ঢাকায়।

শনিবার সকালে পুলিশ লাইন্স মসজিদ দামপাড়ায় ঈদের নামাজ আদায় করেন নাসির-মুমিনুলরা। ঈদের জামাতে তাদের সঙ্গী ছিলেন উসমান খাজা ও আলিম দার। পরে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের বাড়িতে আতিথ্য নেন ক্রিকেটাররা।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষ করেই মুশফিক-সাকিবরাও যার যার অবস্থান থেকে কাল দলের সঙ্গে যোগ দেবেন।

প্রসঙ্গত, ঈদের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত বাংলাদেশ দল এবং তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অস্ট্রেলিয়া দল অনুশীলন করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে