,

ওয়েন রুনি গ্রেফতার

news-image

স্পোর্টস ডেস্ক :এভারটনের তারকা খেলোয়াড় ওয়েন রুনিকে গ্রেফতার করেছে চেশায়ার পুলিশ। মদ্যপান করে গাড়ী চালানোর কারণে তাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। তারপর থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। এখনো তিনি থানাতেই আছেন।

মূলত বৃহস্পতিবার রাতে তার বাসা থেকে কয়েক মাইল দূরের একটি পানশালায় মদ্যপান করেন রুনি। এরপর সেখানে টেবিলের উপরে উঠে নাচানাচি করেন। হেরে গলায় গান গায়। সেখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় ফিরছিলেন রুনি। কিন্তু চেশায়ারে তার বাসার কাছেই তাকে গ্রেফতার করে পুলিশ।

মেট্রোর দেওয়া তথ্যমতে পুলিশ যখন রুনির গাড়ি থামায় তখন রুনি এলোমেলো কথা বলছিল। তার কথা আটকে যাচ্ছিল। চোখ ছিল লাল। ঠোঁটে লাল মদ লেগে ছিল। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

চলতি দলবদল মৌসুমে রুনি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে শৈশবের ক্লাব এভারটনে যোগ দেন। তার বাসা থেকে হাঁটা দূরত্বে এভারটনের অনুশীলন মাঠ। তবে রুনি ১২ বছর ধরে চেশায়ারে বাস করছেন। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে