,

বন্যার্তদের সাহায্যে একই দলে খেলবেন ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা

news-image

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের ন্যায় শ্রীলঙ্কাতেও বন্যায় কষ্ট পাচ্ছে হাজার হাজার মানুষ। তাদের জন্য তহবিল সংগ্রহ করতেই বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা হাত বাড়িয়ে দিয়েছেন। বিশ্ব একাদশ বনাম শ্রীলঙ্কা একাদশের মধ্যে একটি প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্রিকেটাররা। বিশ্ব একাদশের হয়ে একই সাথে খেলবেন ভারত ও পাকিস্তানের তারকা ক্রিকেটাররা।
বিশ্ব একাদশের হয়ে ভারতের পক্ষ থেকে খেলবেন সুরেশ রায়না, রবিন উথাপ্পা ও ইউসুফ পাঠান। অপরদিকে একই দলের হয়ে মাঠে নামবেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি, আব্দুল রজ্জাক ও মিসবাহ-উল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এদের সঙ্গে থাকবেন নিউজিল্যান্ডের লুক রঙ্কি, দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি ও ফারহান বেহারদিয়েন, ইংল্যান্ডের টাইমাল মিলস এবং জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার।

 

দেশের বন্যা দুর্গত এলাকার শিশু ও খরা কবলিত এলাকার মানুষদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে কলম্বোতে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আট সেপ্টেম্বর ম্যাচটি হওয়ার কথা থাকলেও শ্রীলঙ্কার সাবেক দুই মহারথী কুমার সঙ্গকারা ও মাহেলা জয়বর্ধনে এদিন সময় দিতে পারবেন না। তাই ম্যাচের তারিখ পিছিয়ে গেলেও এখনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে