,

২২ গজের জন্যই সাকিবের জন্ম : মাশরাফি

news-image

একসঙ্গে অনেক ম্যাচজয়ের সাক্ষী তারা। দলের বিপর্যয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন। তারা হলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বিশ্বসেরাদের প্রশংসায় ভাসছে টিম টাইগার।

এই দলের সঙ্গী নন মাশরাফি। তাই বলে তার সহকর্মীদের জয়ে কী তিনি বসে থাকবেন! অবশ্য না। তাই তো সবার প্রশংসা করলেন নাম ধরে ধরে।

পায়ের সমস্যার কারণে টেস্ট খেলেন না মাশরাফি। যদিও দীর্ঘ পরিসরের এই আসর থেকে এখনও আনুষ্ঠানিক বিদায় নেননি দেশসেরা এই পেসার।

তবে কিছুদিন আগে টি২০ থেকে বিদায় নেন মাশরাফি।

বুধবার সফরকারী অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে অসাধারণ এক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব, তামিম, মিরাজ, তাইজুল ও মুশফিক।

তামিমের প্রশংসা করে ফেসবুকে মাশরাফি লেখেন, তামিম, তুমি একজন ব্রিলিয়ান্ট। বিশ্বের সেরা ওপেনারদের মধ্যে তুমি একজন।

তিনি আরও লেখেন, তাইজুল, দুর্দান্ত বোলিং। মিরাজ ইউ রকড। মুশফিকের ইনিংসটি ছোট হলেও ছিল খুবই কার্যকর। অন্যরাও ভালোভাবেই দলকে সাপোর্ট দিয়েছে।

সাকিবকে নিয়ে মাশরাফি লেখেন, সাকিব, তুমি একটা জীবন্দ কিংবদন্তি। যখন তুমি লড়াই করো তখন আর কেউ তোমার মতো লড়াই করতে পারে না। ২২ গজের জন্যই তোমার জন্ম।

সবশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান মাশরাফি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে