,

ছয় দিনে ১৮ হাজার ৫০০ রোহিঙ্গা বাংলাদেশে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের পর গত ছয় দিনে ১৮ হাজার ৫০০ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র ক্রিস লম বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গত রাতের (মঙ্গলবার) হিসেবে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে অনুযায়ী, ১৮ হাজার ৫০০ লোক সীমান্ত পাড়ি দিয়েছে।’

তবে এটি পরিপূর্ণ সংখ্যা নয় উল্লেখ করে লম বলেন, প্রকৃত সংখ্যাটা পাওয়া বেশ কঠিন। কারণ যারা পালিয়ে আসছেন তাদের অনেকে হয়তো বাংলাদেশে নিজেদের নাম নথিভূক্ত করছেন না।

তিনি বলেন,‘আমরা জানি সীমান্তে আরো অনেক লোকজন আটকা পড়ে আছে। তবে তাদের সংখ্যা আমরা জানি না।’

প্রসঙ্গত, পুলিশ চৌকিতে হামলার অজুহাত তুলে গত সপ্তাহে রাখাইনে রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। এ অভিযানে এ পর্যন্ত ১১০ জন রোহিঙ্গা নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সেনাদের হত্যা-নির্যাতন থেকে বাঁচতে প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। এর আগে গত বছরের অক্টোবরে একইভাবে রোহিঙ্গা নিধন অভিযানে নেমেছিল সেনাবাহিনী। ওই সময় প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে