,

৬ কোটি টাকা পুরস্কার টাইগারদের

news-image

অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ। সেই জয়ে আনন্দে মাতোয়ারা বাংলাদেশ। দেশের মানুষকে ঈদ উপহার দিতে পেরে ক্রিকেটাররা উচ্ছ্বসিত। ক্রিকেটারদের আনন্দ অনেক বাড়িয়ে বিশাল অংকের পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘ ১১ বছর পর টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মিরপুরে ঐতিহাসিক জয়ের পর বিসিবি দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে টাইগারদের জন্য। দলের ১৪ ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফ পাবে এই অর্থ। সঙ্গে যোগ হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলার জন্য চার কোটি টাকা। অর্থাৎ টাইগারদের মোট পুরস্কার ৬ কোটি টাকা।

ঢাকা টেস্ট শুরু হওয়ার কয়েক দিন আগে চ্যাম্পিয়নস ট্রফির ৪ কোটি পুরস্কারের জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে দেখা করেছিলেন সিনিয়র খেলোয়াড়রা। মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকদের বোর্ড সভাপতি আশস্ত করেছিলেন, খুব দ্রুত পুরস্কারের টাকা দেওয়া হবে। অস্ট্রেলিয়া বধের ঠিক পরই বিসিবি সভাপতির কাছ থেকে সুখবর এলো।

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম।

ঢাকা টেস্টের বাংলাদেশ দল : মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে