,

ছবি যখন কথা বলে…

news-image

স্পোর্টস ডেস্ক : পরাজয়ের লজ্জা ভুলে বাংলাদেশের ক্রিকেটে যে এখন স্বর্ণ যুগ চলছে তা নতুন করে বলার কিছু নেই। গত দু/তিন বছর ধরে ধারাবাহিক পারফর্ম করে বিশ্ব ক্রিকেটে নিজেদের উদীয়মান শক্তি হিসেবে দাঁড় করিয়েছে।

যদিও টেস্টে তেমন বলার মতো পারফরমেন্স ছিল না। তবে চলতি বছর ক্রিকেটের বৃহত্তম এই সংস্করণে যেন খোলস ছেড়ে বেরিয়ে এসেছে টাইগাররা। তারই প্রভাব পড়েছে ম্যাচেও। এজন্য ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে সেখানে লেখা ”বাংলাদেশের ক্রিকেটের উত্থান”।

এই একটি ছবিতে আবারও তিনজন ক্রিকেটারের নাম। এর মানেও স্পষ্ট। গত বছরের শেষ দিকে দেশের মাটিতে ইংল্যান্ডকে হারানো। একই সঙ্গে সিরিজ ড্র করা। সেই ম্যাচের নায়ক ছিলেন মেহেদি হাসান মিরাজ।

দ্বিতীয় চলতি বছরের শ্রীলঙ্কা সফরে শততম টেস্টে জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচের জয়ের নায়ক ছিলেন তামিম ইকবাল। আর সর্বশেষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের জয়ের নায়ক সাকিব আল হাসান।

ক্রিকেটে বিশ্বে বাংলাদেশের উত্থান বলে দেওয়া ছবিটির আরও অর্থ রয়েছে। প্রতিটি ম্যাচের জয়ের নায়কও ভিন্ন। অর্থাৎ কারও ওপর বাংলাদেশ দল যে পুরোপুরি নির্ভরশীল নয় তাও বোঝানো হয়েছে। আবার ওই তিনটি দলের বিপক্ষে পাওয়া সাম্প্রতিক তিনটি জয়ই দেশগুলোর সাথে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে