,

টেস্ট র‌্যাংকিংয়ে আটে বাংলাদেশ!

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ। আর বুধবার ঢাকা টেস্টে একদিন হাতে রেখে রোমাঞ্চকর এ জয় পাওয়ায় র‍্যাংকিংয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। টেস্ট র‍্যাংকিংয়ে আট নম্বরে উঠে এসেছে টাইগাররা।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৯। রেটিং পয়েন্ট ছিল ৬৯। অন্যদিকে অস্ট্রেলিয়ার অবস্থান ৪। তাদের রেটিং পয়েন্ট ১০০।

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের উপরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সেই স্থান দখল করেছে বাংলাদেশ। চলতি এ সিরিজে বাংলাদেশ জিতলে র‌্যাংকিংয়ে এগিয়ে যাবে এমন সংবাদ আগেই জানিয়েছিল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

মিরপুর স্টেডিয়ামে আজ বুধবার অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হাতে রেখে ১৫৬ রানের টার্গেট নিয়ে খেলতে নামে। কিন্তু জয়ের জন্য ২১ রান বাকি থাকতেই সব উইকেট হারিয়ে ফেলে তারা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে