,

শিশির বলেছিলেন, সাকিব পারবেন

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়াকে ২০ রানে হারানো এ ম্যাচের নায়ক কে? ম্যাচ অ্যাজুকেটররা বলছেন সাকিব আল হাসান। সাধারণ দর্শক বলবেন সাকিব আল হাসান। যিনি খেলা না দেখে শুধু স্কোরকার্ড দেখেছেন, তিনিও বলবেন ওই একই নাম। কিন্তু সাকিব কী বলেন? এ ম্যাচ জিতিয়েছেন মাঠের দর্শক আর আস্থা জুগিয়েছেন শিশির।

গতকালের সন্ধ্যাটা হতাশায় কেটেছে। মাত্র ২ উইকেট হারিয়ে ১০৯ রান করে ফেলেছিল অস্ট্রেলিয়া। মূল দুই ব্যাটসম্যান উইকেটে। ৮ উইকেটে ১৫৬ রান করার কাজটা হঠাৎ সহজ মনে হলো তখন। সে কারণেই হয়তো বাংলাদেশের জয়ের আশা দেখছিল না অনেকেই। তাই গত দুদিনের তুলনায় গ্যালারিতে দর্শকের সংখ্যাও কমে গিয়েছিল। কমে হয়তো গিয়েছিল, কিন্তু গ্যালারিতে যাঁরা ছিলেন, তাঁরাই গর্জন করে সাহস জুগিয়ে দিয়েছেন সাকিবদের। ম্যাচ শেষে তাই ম্যাচসেরা সাকিব পরিষ্কার বাংলায় জয়ের আসল নায়কদের প্রতি কৃতজ্ঞতা জানালেন, ‘সবাইকে ধন্যবাদ সমর্থন দেওয়ার জন্য। দলের সবাই বিশ্বাস রাখতে পারেনি আজ আমরা জিতব। কিন্তু যখন মাঠে সমর্থকেরা এলেন, তার মানে তাঁরা বিশ্বাস করছেন আমরা জিততে পারি। এটাই আমাদের আত্মবিশ্বাস এনে দিয়েছে।’

আত্মবিশ্বাসটা ফিরে এসেছিল বলেই তো জয় দেখতে থাকা অস্ট্রেলিয়া ওভাবে হুমড়ি খেয়ে পড়ল। মাত্র ৮৬ রানে ৮ উইকেট খুইয়ে হেরে গেল সফরকারীরা। আরও একবার ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে সাকিবই দেখালেন পথ। তবে বিশ্বসেরা অলরাউন্ডারও কাল রাতে হতাশায় ভুগছিলেন। ম্যাচটা বেরিয়ে গিয়েছে বলে দুঃখ করছিলেন। কিন্তু একজন তাঁকে সাহস জুগিয়েছেন, উম্মে আহমেদ শিশির। স্বামীর ওপর আস্থা হারাননি তিনি, বলেছেন, ‘পারলে তুমিই পারবে।’
সেটা পেরেছেন সাকিব। আর তাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন একটা জয় পেল বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে