,

বিধ্বংসী ও’কিফকে উড়িয়ে আনছে অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : পুনে টেস্টে ১২ উইকেট নিয়ে সবাইকে চমকে দেন অস্ট্রেলিয়ার স্টিফেন ও’কিফ। ভারতের বিপক্ষে ওই সিরিজে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট শিকারী (১৯ উইকেট) ছিলেন এই বাঁ-হাতি স্পিনার।

চোট নিয়ে বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিন মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ান ডানহাতি পেসার জশ হ্যাজেলউড। তার জায়গায় বাঁহাতি স্পিনার ৩২ বছর বয়সী ও’কিফকেই ডেকে পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ সফরে ঘোষিত স্কোয়াডে বাদ দেয়া হয়েছিল ও’কিফকে। হ্যাজেলউডের চোট গুরুতর হওয়ায় তাকে ফিরিয়ে আনা হচ্ছে। এ পর্যন্ত আট টেস্ট খেলে ২৭.৩০ গড়ে ৩৩ উইকেট নিয়েছেন ও’কিফ। এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন দুইবার। বুধবার বিকেলে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন ও’কিফ। আগামী সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে দলের সাথে থাকবেন তিনি।

অস্ট্রেলিয়া স্কোয়াডে আগে থেকেই তিন স্পিনার ছিলো। এবার তাদের সাথে যোগ হলো আরও একজন। অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান ট্রেভর হন্স বলেন, দ্বিতীয় টেস্টের জন্য ফাস্ট বোলিং নিয়ে সুবিধাজনক স্থানেই আছি। তাই চট্টগ্রামে যে কন্ডিশনে আমাদের খেলতে হবে সেখানে একজন অতিরিক্ত স্পিনারকে অন্তুর্ভুক্ত করার জন্য নির্বাচিত করেছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে