,

ওয়ার্নার-স্মিথের বিদায়ে বাংলাদেশ শিবিরে আশার আলো

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টের চতুর্থ দিনের সকালটা বাংলাদেশের জন্য হতাশাজনক হয়ে উঠেছিল। উইকেট পড়ছিল না। সেঞ্চুরি তুলে নিয়েছেন অজি সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ১৫ চার ১ ছক্কায় ১২১ বলে তিন অংকে পৌঁছার পর ১১২ রান করে সাকিব আল হাসানের শিকার হন তিনি। ভাঙল ১৩০ রানের জুটি। তবে এর কিছু আগে তামিম ইকবালের কল্যাণে ইনিংসে দ্বিতীয়বারের মত জীবন পেলেন অজি ক্যাপ্টেন স্টিভেন স্মিথ। কিন্তু জীবন পেলেও বেশিক্ষণ টিকতে পারেনি।আবার সেই সাকিবই ফেরালেন স্মিথকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত জয়ের জন্য অজিদের চাই ৮০ রান।

এর আগে বাংলাদেশের দেওয়া ২৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১০৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল অজিরা। ম্যাট রেনশকে (৫) এলবিডাব্লিউ করে প্রথম ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারেই উসমান খাজাকে (১) তাইজুলের তালুবন্দী করান সাকিব। তবে ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া অধিনায়ক স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নার বড় জুটি গড়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন।

তৃতীয় দিনের শেষ সেশনে আক্ষেপ হয়ে রইল বাংলাদেশি ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া। সৌম্য সরকার আর ইমরুল কায়েসের সৌজন্যে জীবন পেলেন যথাক্রমে অজি সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং অধিনায়ক স্টিভেন স্মিথ। ওয়ার্নার তখন ১৪ রানে আর স্মিথ ৩ রানে ব্যাট করছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে