সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উইকেট বিলিয়ে দিলেন সাকিব : বাংলাদেশ ১৭৩/৫

news-image

স্পোর্টস রিপোর্টার : পঞ্চাশতম টেস্টের প্রথম ইনিংসে তামিম ইকবাল ও সাকিব আল হাসান খেলেছিলেন অর্ধশতকের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখেন বাঁহাতি ওপেনার। পূর্ণ করেছেন আরো একটি অর্ধশতক। তবে সেঞ্চুরিটা হয়নি না। ৭৮ রান করে প্যাট কামিন্সের বলে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকে ক্যাচ দেন তামিম। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শতক বঞ্চিত হলেন টাইগার ওপেনার। তামিম ফেরার পর সাকিব বেশিক্ষণ টিকতে পারেননি। নাথান লায়নকে উড়িয়ে মারতে গিয়ে উইকেট বিলিয়ে এসেছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। প্রথম ইনিংসে ৮৪ রান করা সাকিব দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র ৫ রান।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর : ১৭৩/৫। অধিনায়ক মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৩৩ রান নিয়ে ও সাব্বির ১৭ রানে ব্যাট করছেন।বাংলাদেশ লিড নিয়েছে ২১৬ রানের।

আজ তৃতীয় দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। দিনের ষষ্ঠ ওভারে নাথান লায়নের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তাইজুল ইসলাম। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ইমরুল কায়েসও। সাজঘরে ফিরেছেন মাত্র ২ রান করে। তাঁর উইকেটটিও গেছে নাথান লায়নের ঝুলিতে। তবে এরপর আর কোনো উইকেট হারায়নি টাইগাররা। চতুর্থ উইকেটে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন তামিম ও মুশফিক।

মিরপুর টেস্টের প্রথম দুদিনই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সাকিব আল হাসান ও তামিমের অর্ধশতকে ভর করে স্কোরবোর্ডে জমা হয়েছিল ২৬০ রান। পরে বল হাতেও দারুণ নৈপুণ্য দেখিয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে মাত্র ২১৭ রানে। পেয়েছে ৪৩ রানের লিড। টেস্ট ইতিহাসের চতুর্থ বোলার হিসেবে সব টেস্টখেলুড়ে দলের বিপক্ষেই পাঁচ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন সাকিব।

৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন দুই ওপেনার তামিম ও সৌম্য সরকার। গতকাল দ্বিতীয় দিনের খেলা নির্বিঘ্নেই কাটিয়ে দেওয়ার পথে ছিলেন তাঁরা। কিন্তু মাত্র দুই ওভার বাকি থাকার সময় সাজঘরে ফিরেছেন সৌম্য। প্রথম ইনিংসে ৮ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি করতে পেরেছেন ১৫ রান। এরপর অবশ্য আর কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে। বাকি দুই ওভার নির্বিঘ্নেই পার করেছিলেন তামিম ও তাইজুল।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট