সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইলাইফের জেড নোট ও জেড এয়ারে ঈদ অফার

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড আইলাইফের সাশ্রয়ী দামের ল্যাপটপ জেড এয়ার এবং জেড নোটে ঈদ অফার ঘোষণা করেছে পরিবেশক সুরভী এন্টারপ্রাইজ।

এ অফারের আওতায় সম্পূর্ণ টাচ স্ক্রিন সমৃদ্ধ কনভার্টেবল ল্যাপটপ জেড নোটে থাকছে দুই হাজার টাকা ছাড় এবং উপহার হিসেবে বিনামূল্যে থাকছে সুদৃশ্য ল্যাপটপ ব্যাগ। জেড নোট ডিভাইসটি ঈদ উপলক্ষে ২৪ হাজারের পরিবর্তে ২২ হাজার টাকায় পাওয়া যাবে। এ ছাড়া ১৪ ইঞ্চি পর্দার জেড এয়ার ডিভাইসের সঙ্গে উপহার হিসেবে থাকছে আকর্ষণীয় ল্যাপটপ ব্যাগ। অফারটি ঈদ পর্যন্ত চলমান থাকবে। আইলাইফের প্রতিটিতে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।

হালকা ও আর্কষণীয় ডিজাইনের ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে ও পাওয়ারফুল ইন্টেল প্রসেসর বিশিষ্ট এই ল্যাপটপে রয়েছে জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল মেমোরি। এতে আরও ১২৮ জিবি মাইক্রো এসডি কার্ড লাগানো যাবে। এ ছাড়া আনলিমিটেড এক্সটারনাল হার্ড ডিস্ক ও পেনড্রাইভ ব্যবহার করা যাবে। ১.৫৩ কেজি ওজনের ল্যাপটপটিতে রয়েছে ওয়াই ফাই কানেকটিভিটি, ২টি ইউএসবি পোর্ট টু, মাইক্রো এইচডিএমআই ও এসডি কার্ড পোর্ট।

জেনুইন অপারেটিং সিস্টেম থাকায় খুব ভাল স্পিড পাবেন, সহজে ভাইরাস আক্রমণ করবে না, খুব দ্রুত অফিসের গুরুত্ত্বপূর্ণ ইমেইল চেকিং, ইন্টারনেট ব্রাউজিং, এইচ ডি মুভি দেখাসহ অন্যান্য কাজ করা যাবে, এটা আপনার প্রতিদিনের কাজকে আরও সহজ ও আনন্দদায়ক করে তুলবে। মাইক্রোসফট অফিস এর কাজ, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, প্রেজেন্টেশন, ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ফটোশপ, অটো-ক্যাডের কাজও করা যায়। শিক্ষার্থীর পাশাপাশি অফিস এবং ব্যক্তিগত কাজেও ডিভাইসটি ব্যবহার করা যাবে।

সরাসরি ইউনাইটেড আরব আমিরাতের দুবাই থেকে আমদানি করায় এই ল্যাপটপে আরবি এবং ইংলিশ কিবোর্ড ব্যাবহার করা হয়েছে।

এই ল্যাপটপের কেবল মুভি দেখা বা গান শোনার বিনোদন নয়, দূর দেশের বন্ধু কিংবা প্রবাসী স্বজনদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিতে পারবেন ভাইবার, ইমু, স্ক্যাইপি কিংবা গুগল চ্যাটে। এতে ব্যবহার করা হয়েছে ১০০০০ এমএএইচ ব্যাটারি, যা দিয়ে টানা ৭-৮ ঘণ্টা কাজ করা যাবে।

উভয় ল্যাপটপ স্টার টেক (আই ডি বি ভবন, উত্তরা, মাল্টি প্লান সেন্টার, চট্টগ্রাম, রংপুর), রাইয়ান্স কম্পিউটারস (আইডিবি ভবন, উত্তরা, মাল্টি প্লান সেন্টার, ইস্টার্ন প্লাস, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিং) এবং কম্পিউটার ভিলেজের (মতিঝিল, চট্টগ্রামের আগ্রাবাদ, সেন্ট্রাল শপিং সেন্টার জি ই সি মোড়) সবগুলো শো রুমে পাওয়া যাচ্ছে। আই লাইফের প্রতিটি ল্যাপটপের সঙ্গে পাবেন ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টই।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা