আসছে অ্যাপলের নতুন স্মার্টওয়াচ সিরিজ-৩

news-image

অনলাইন ডেস্ক : স্মার্টওয়াচ সিরিজ ৩ এর উন্মোচনের জন্য একেবারে শেষ মুহূর্তের পরীক্ষা চালাচ্ছে অ্যাপল। কিছুদিন আগ পর্যন্ত বিষয়টি ‘গুজব’ হিসেবে ছড়াতে থাকলেও এবার সেটি সত্যি বলে জানিয়েছে সংবাদমাধ্যম আইএএনএস।

মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল খুব শীঘ্রই তাদের এই স্মার্টওয়াচটি বাজারে ছাড়বে। এজন্য শেষ পর্যায়ের পরীক্ষা চালাচ্ছে জায়ান্টটি। এটির উৎপাদন হবে তাইওয়ানে। তাই তাইওয়ানিজ প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ান্টা কম্পিউটারকে প্রস্তুত করা হচ্ছে বলেও জানা গেছে।

মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর একটি হচ্ছে কোয়ান্টা কম্পিউটার। ছবিতে দেখে মনে হতে পারে আগের অ্যাপল ওয়াচের মতোই। তবে এটা ঠিক নতুন মডেলে এলটিই সংযোগ যোগ হচ্ছে। ফলে আইফোনের আওতায় না থাকলেও এতে অনেক কাজই করা যাবে।

বর্তমানে অ্যাপল ওয়াচ থেকে বার্তা পাঠাতে, দিক নির্দেশনা পেতে এবং মিউজিক স্ট্রিম করতে তা আইফোনের সঙ্গে যুক্ত করতে হয়। কিন্তু নতুন সংস্করণে আইফোন ছাড়াই এ কাজগুলো করা যাবে। অ্যাপল ওয়াচের নতুন সংস্করণের জন্য এলটিই মডেম সরবরাহ করবে ইন্টেল কর্পোরেশন।

এছাড়া ইতোমধ্যেই এর জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলতে শুরু করেছে অ্যাপল। ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষ দিকেই ‘সিরিজ ৩’ উন্মোচন করবে অ্যাপল। ধারণা করা হচ্ছে আগের মতোই ৩৮ এবং ৪২ মিলিমিটার দুইটি আকারে উন্মোচন করা হতে পারে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার