সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রী-এমপিদের ছবি এডিট করে ফেসবুকে : আটক ১

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ এবং বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যদের ছবি এডিট করে ফেসবুকে আপলোড করায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসূফ আলী।

তিনি জানান, ফেসবুকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কুরুচিপূর্ণ এডিট ছবি আপলোডকারী মো. গোলাম সামদানীকে (৩৫) আটক করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর রামনা থানার ওয়ারলেস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

ইউসূফ আলী জানান, ২০১২ সালের জুন মাস থেকে নভেম্বর ২০১৩ পর্যন্ত বিভিন্ন সময়ে গোলাম সামদানী তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী, এমপি সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ এডিট ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন। পরবর্তীতে ছবিগুলো তার ফেসবুক ওয়াল থেকে অপসারণ করা হয়।

তিনি আরো জানান, সামদানীর ব্যক্তিগত ই-মেইল একাউন্ট ওপেন করলে তাতে পোস্টকৃত কুরুচিপূর্ণ ছবি বিষয়ে বিভিন্ন ব্যক্তিবর্গের কমেন্টস পাওয়া যায়। যার ফলে এ সব কুরুচিপূর্ণ এডিট ছবি ও বিভিন্ন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডের কারণে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সর্বমহলে অসম্মান ও হেয় প্রতিপন্ন হয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা