,

ফায়ারফক্সে নতুন সুবিধা

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রতিনিয়তই নতুন নতুন সুবিধা নিয়ে আসছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এবার ওয়েব ব্রাউজার ‘মজিল্লা ফায়ারফক্স’ নিয়ে আসছে ফাইল শেয়ারিং ও ভয়েস সার্চের সুবিধা।

জানা গেছে, একে অন্যের কাছে বড় আকারের ফাইল বিনিময়ের পাশাপাশি মুখের কথায় বিভিন্ন তথ্যের খোঁজ মিলবে ফায়ারফক্স ব্রাউজারে। এ ছাড়া প্রয়োজনে বিভিন্ন তথ্য নোট করেও রাখা যাবে।

ইতোমধ্যে ব্রাউজারে ব্যবহার উপযোগী ফাইল শেয়ারিং, ভয়েস সার্চ ও নোট রাখার টুল তৈরি করেছে মজিলা কর্তৃপক্ষ। বেশ কিছুু ফায়ারফক্স ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে টুলগুলো ব্যবহারের সুযোগও দিচ্ছে তারা।

নতুন এ সুবিধা চালু হলে ফায়ারফক্স ব্রাউজারের সাহায্যে এক গিগাবাইট (জিবি) পর্যন্ত ফাইল লিংক আকারে বিনিময় করা যাবে। লিংকগুলোতে ক্লিক করলেই পুরো ফাইল ডাউনলোড হবে।

কর্তৃপক্ষ বলছে, ফাইলগুলো এনক্রিপ্টেড আকারে বিনিময় হওয়ায় তথ্যও থাকবে নিরাপদ। শুধু তা’ই নয়, একবার ডাউনলোড করলেই শেয়ার করা লিংকগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিলিট (মুছে) হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে