সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইফোন ৮ বনাম হুয়াওয়ে মেট ১০?

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :শুধু এলজি, গুগল কিংবা স্যামসাং নয়, আইফোন ৮ স্মার্টফোনের সাথে প্রতিযোগিতায় নামছে হুয়াওয়েও। হুয়াওয়ে মেট ১০ ফ্যাবলেটের মাধ্যমে আসন্ন আইফোন ৮ স্মার্টফোনের সাথে প্রতিযোগিতা করবে হুয়াওয়ে। হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ সম্প্রতি সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানিয়েছেন।

ইউ জানিয়েছেন, হুয়াওয়ে মেট ১০ স্মার্টফোনে স্যামসাং গ্যালাক্সি এস৮ স্মার্টফোনের মতো ফুল স্ক্রিন ডিসপ্লে থাকবে। আইফোন ৮ স্মার্টফোনে বেজেল থাকবে না বলেও শোনা যাচ্ছে। ইউ জানিয়েছেন আসন্ন মেট ১০ স্মার্টফোনের চার্জিং স্পিড, ক্যামেরা এবং অন্যান্য ফিচারগুলোতে উন্নততর রূপ দেওয়া হচ্ছে যাতে তা আইফোনের সাথে প্রতিযোগিতা করতে পারে। তিনি ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, ‘মেট ১০ স্মার্টফোনে ফুল স্ক্রিন ডিসপ্লে, কুইক চার্জিং স্পিড, উন্নত ফটোগ্রাফিসহ উন্নত ফিচার থাকবে। যার ফলে আইফোন ৮ স্মার্টফোনের সাথে পাল্লা দিতে পারবে ফোনটি।’

স্যামসাং এবং এলজি ইতোমধ্যে গ্যালাক্সি নোট ৮ এবং ভি৩০ ফ্যাবলেট উন্মোচনের তারিখ ঘোষণা করেছে। ফোনগুলো সম্বন্ধে কয়েক মাস ধরে অনলাইনে প্রচুর গুজব ছড়িয়েছে। গ্যালাক্সি নোট ৮ ২৩ আগস্ট নিউ ইয়র্কে উন্মুক্ত হবে। অন্যদিকে এলজি ভি৩০ জার্মানীর বার্লিনে ৩১ আগস্ট উন্মুক্ত হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস