সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদের মাটির দাম ১৮ লক্ষ ডলার!

news-image

প্রযুক্তি ডেস্ক : মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং চাঁদে অবতরণের পর যে ব্যাগে করে প্রথম সেখানকার পাথর এবং ধূলাবালি সংগ্রহ করে পৃথিবীতে এনেছিলেন, সেটি নিউ ইয়র্কে এক নিলামে ১৮ লাখ ডলারে বিক্রি হয়েছে।

১৯৬৯ সালে অ্যাপোলো ইলেভেন মিশনে অংশ নেয়ার সময় নীল আর্মস্ট্রং এই ব্যাগটি ব্যবহার করেন। এটিতে এখনো চাঁদের ধূলা এবং কিছু ছোট পাথর আছে। অজ্ঞাতপরিচয় এ ব্যক্তি নিলামে এটি কিনে নিয়েছেন।

এই ব্যাগটি নিলামে তোলা নিয়ে দীর্ঘদিন ধরে আইন লড়াই চলেছে এটির মালিকানা নিয়ে। অ্যাপোলো ইলেভেনের স্মারক এই ব্যাগটি একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল। অ্যাপোলে ইলেভেন যখন পৃথিবীতে ফিরে আসে তখন এটির সব কিছু সংরক্ষণের জন্য স্মিথসোনিয়ান মিউজিয়ামে পাঠানো হয়।

কিন্তু ভুলক্রমে এই ব্যাগটি থেকে যায় জনসন স্পেস সেন্টারের একটি বক্সে। এরপর ২০১৫ সালে একটি সরকারী নিলামের সময় ভুলভাবে চিহ্নিত হওয়ার কারণে এটি ৯৯৫ ডলারে কিনে নেন এক আইনজীবী।

নাসা অবশ্য পরে এই ব্যাগটি ফিরে পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু এবছরের শুরুতে ফেডারেল বিচারক রায় দেন যে ব্যাগটি যার কাছে রয়েছে, তিনিই এটির আইনি মালিক। এরপর এই ব্যক্তি এটি নিলামে তোলেন বিক্রির জন্য।বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট