,

আপনাকে পঙ্গু করে দিতে পারে হাই হিল!

news-image

মেয়েদের ফ্যাশনে দীর্ঘ সময় ধরে হাই হিলের চল রয়েছে। শহুরে হোক বা গ্রামের, অধিকাংশ মেয়েরাই জুতো কিনতে গিয়ে হিলটাই পছন্দ করেন। তবে এই হাই হিল যে একটি নারীদেহের জন্য কী পরিমাণ ক্ষতিকর, তা জেনে আপনি শুধু আতঙ্কিতই হবেন ।

ঢাকা ন্যাশনাল কলেজের অর্থোপেটিকস ও ট্রমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান কল্লোল বলেন, ‘নিয়মিত মাত্র দুই ইঞ্চি মাপের হিল পরলে একজন নারীর অস্টিও আথ্রাইটিসের ঝুঁকি অনেক বেড়ে যায়। অস্টিও আথ্রাইটিস হলে অস্থিসন্ধির অবনতি ঘটে। একে ‘গেঁটে বাত’ বলা হয়।’

হার্ভার মেডিকেল স্কুলের এক গবেষণায় জানা যায়, যেসব মানুষের কোমড় ও অস্থিসন্ধিতে অবিরামভাবে চাপ পড়ে বা অতিরিক্ত ভার বহন করতে হয়, তাদের অস্টিও আথ্রাইটিস রোগে ভুগতে দেখা যায় বেশি।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, ‘নারীরা হাইহিলের জুতা পরে হাঁটলে তাদের কোমড় ও হাঁটুর অস্থিসন্ধি অতিরিক্ত চাপ পায় এবং বাড়তি ওজন বহন করতে হয়। আবার একদম খালি পায়ে হাঁটলেও একই ধরণের সমস্যা সৃষ্টি হতে পারে। এই গবেষণায় দেখা যায়, হাই হিলের ব্যবহারই পুরুষের দ্বিগুণ হারে নারীদের অস্টিও আর্থ্রাইটিসে ভুক্তভোগী হওয়ার মূল কারণ। তাই এই রোগের ঝুঁকি কমাতে গবেষকরা কিছু পরামর্শ দিয়েছেন।

তারা বলেন, হাই হিলের জুতা যতোখানি সম্ভব এড়িয়ে ফ্ল্যাট জুতা পরা উচিত। একান্তই বিশেষ বিশেষ অনুষ্ঠানে যদি হাই হিল পরতেই হয় তবে সেটা ভিন্ন বিষয়। নিয়মিত কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য হাই হিল ব্যবহার কখনোই ঠিক নয়। এটি ব্যবহারে পায়ের গোড়ালিতে মারাত্মক চাপ সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে