,

পিৎজা শপে ওয়েটার ‘নারী রোবট’!

news-image

অনলাইন ডেস্ক : পিৎজা শপে গিয়ে খাবারের অর্ডার দিয়েছেন। অপেক্ষা করার পর ওয়েটার এলো। একটু ভালোভাবে তাকাতেই ভড়কে গেলেন। যা আশা করছিলেন, তা হয়নি। যাকে দেখছেন, তিনি কোনো মানুষ নয়, রূপসী নারীরূপী রোবট। ভাবছেন, কোনো কল্পকাহিনী কিংবা নাটক, সিনেমার দৃশ্য। মোটেও তা নয়। বাস্তবেই এমন দৃশ্য দেখতে পাবেন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের মুলতানের একটি পিৎজা শপে নারীরূপী একটি রোবটকে ওয়েটার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এতে বাজিমাত করেছেন শপের মালিক। রোবটটিকে নিয়োগ দেওয়ার পর থেকে পিৎজার বিক্রি তরতর করে বাড়ছে।

২৫ কেজি ওজনের এই রোবটটির নকশা করেন পিৎজা শপের মালিক আজিজের ছেলে প্রকৌশলী ওসামা জাফরি। তিনি এপিকে বলেন, রোবটটি পিৎজা শপে আসা লোকজনকে স্বাগত জানাতে এবং টেবিলে খাবার পরিবেশন করতে পারে।

জাফরি বলেন, রোবটটিকে হাল্কা গড়নের এক নারীর অবয়ব দেওয়া হয়েছে। লম্বা জামা পরানোর পাশাপাশি এর গলায় ওড়না প্যাঁচিয়ে দেওয়া হয়েছে, যাতে পোশাক দেখে কারো অনুভূতিতে কোনো আঘাত না লাগে।

‘পিৎজা ডটকম’ নামের শপের মালিকের ছেলে জাফরি আরো বলেন, ফেব্রুয়ারিতে রোবটটিকে শপে আনার পর থেকে বিক্রি দ্বিগুণ হয়েছে।

জাফরির বাবা আজিজ বলেন, তাঁর কাছে আরো তিনটি রোবট আছে। তিনি পিৎজা শপের আরেকটি নতুন শাখা খোলার চিন্তা করছেন তিনি।

‘আমি রোবট ব্যবহার করেছি পিৎজা বিক্রির জন্য। কিন্তু রেস্তোরাঁর মালিকরা এখন আমার কাছ থেকে রোবট কিনতে চাচ্ছেন’, বলেন আজিজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে