,

ইন্টারনেট সার্চে কারচুপি! গুগলের ২৭০ কোটি টাকা জরিমানা

news-image

অনলাইন ডেস্ক : ইন্টারনেট সার্চ পরিষেবায় কারচুপির জন্য বিশ্বের অন্যতম বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা গুগলকে ২৭০ কোটি টাকা জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইন্টারনেটের অন্যতম সেরা সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিত গুগলের বিরুদ্ধে অভিযোগ, নিজেদের শপিং পরিষেবাকে প্রাধান্য দিতে ও সুবিধা পাইয়ে দিতে সার্চ ইঞ্জিন বা ইন্টারনেটে তথ্য খোঁজের ফলাফলে কারচুপি করেছে তারা। লক্ষ্য, যাতে প্রতিযোগিতায় থাকা অন্য ছোট শপিং পরিষেবাগুলি ধাক্কা খায়।

জানা গেছে, ২০১০ সালে দায়ের হওয়া এক অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রায় ঘোষণা করে ইইউ জানায়-ইন্টারনেট সার্চে নিজেদের একচ্ছত্র আধিপত্যের অপব্যবহার করার ফলে গুগলের ওপর ২৭০ কোটি টাকার বেশি জরিমানা ধার্য করা হয়েছে।

এটিই ইইউ’র ধার্য করা যেকোনো সংস্থার বিরুদ্ধে বৃহত্তম জরিমানা। ২০০৯ সালে ইন্টেল সংস্থার ওপর ২৭০ কোটি টাকা জরিমানা করেছিল ইইউ। এবার, সেই অঙ্কের থেকেও বেশি জরিমানা দিতে হবে গুগলকে।

পাশাপাশি গুগলকে এ-ও নির্দেশ দেয়া হয়েছে, ‘সার্চ রেজাল্টে’ যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় বদল এনে সেই কারচুপি বন্ধ করতে হবে। যাতে তাদের নিজেদের পরিষেবা বাড়তি সুবিধে না পায়।

ইউরোপ-জুড়ে ইন্টারনেট সার্চের ক্ষেত্রে মার্কেট শেয়ারের প্রায় ৯০ শতাংশ গুগলের দখলে। সংস্থার দাবি ছিল, তাদের নতুন অনলাইন শপিং পরিষেবা অন্যদের চেয়ে ভালো। গ্রাহকরা পছন্দ করছেন। তারা এ-ও দাবি করে, সার্চে কোনো কারচুপি করা হয়নি।

যদিও, ইইউ সেই যুক্তি মানেনি। শুধু এই মামলা নয়। আরো দুইটি পৃথক মামলা রয়েছে গুগলের বিরুদ্ধে। সেখানেও বিপুল জরিমানার সম্মুখীন হতে পারে সংস্থা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে