,

পৃথিবীর মতো ১০টি পাথুরে গ্রহ পেয়েছে : নাসা

news-image

অনলাইন ডেস্ক : পৃথিবীর মতো নতুন ১০টি পাথুরে গ্রহ বা ‘রকি প্ল্যানেট’ আবিষ্কারের ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই আবিষ্কার মহাবিশ্বের অন্যান্য স্থানে জীবনের অস্তিত্ব খোঁজার ক্ষেত্রে একটি ‘তাৎপর্যপূর্ণ সংযোজন’ বলেও অভিহিত করে তারা।

আমাদের সৌরজগতের বাইরে ২১৯টি সম্ভাব্য নতুন গ্রহ আবিষ্কারের ঘোষণা দেয় নাসা। এদের মধ্যে ১০টি পৃথীবির মতো ‘রকি’ এবং তা তাদের সৌর জগতের ‘গোল্ডিলক্স জোন’ এ অবস্থিত।

পৃথিবী, মঙ্গল, বৃহস্পতির মতো আমাদের সৌর জগতের গ্রহগুলি ছাড়াও আরও অনেক গ্রহ রয়েছে অন্য সৌরজগতে। এই গ্রহগুলো কোন তারা বা নক্ষত্রকে ঘিরে আবর্তিত হয়।

এই গ্রহগুলো যে খুব নিকট থেকে তার তারা বা নক্ষত্রকে ঘিরে আবর্তিত হচ্ছে না বলে খুব উত্তপ্ত নয় এবং খুব বেশি দূরে নয় বলে খুব ঠান্ডাও নয়। তাই পানি থাকার জন্য উপযোগী । পানির উপস্থিতিকে প্রাণের অস্তিত্বের ক্ষেত্রে প্রধান বিষয় বলেই ধরে নেওয়া হয়।

এক টুইটে নাসা জানায়, মহাকাশ পর্যবেক্ষণকারী নাসাকেপলার বিজ্ঞানীরা ২১৯টি সম্ভাব্য নতুন বিশ্ব চিহ্নিত করেছে!

নতুন আবিষ্কারের পর কেপলার স্পেস টেলিস্কোপ আমাদের সৌর জগতের বাইরে সম্ভাব্য গ্রহ আবিষ্কার করেছে ৪ হাজারেরও বেশি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে