সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল কলরেটে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, মোবাইলে ফোনের কলরেটের সর্বনিম্ন অবস্থানের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বর্তমানে সর্বনিম্ন ২৫ পয়সা থেকে সর্বোচ্চ দুই টাকা কলরেট নির্ধারিত রয়েছে। প্রয়োজনে মোবাইল ফোনের কলরেট কমানো যেতে পারে।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সরকারি দলের সদস্য দিলারা বেগমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলে প্রতিমন্ত্রী।

তারানা হালিম বলেন, প্রতিযোগিতামূলক মার্কেটে মোবাইল কম্পানিগুলো নির্ধারিত কলরেটের মধ্যেই তাদের ব্যবসা পরিচালনা করে। পার্শ্ববর্তী দেশসমূহের তুলনায় এটি যথেষ্ট কম। বর্তমানে দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ ১৪ হাজার ২০৬ এবং ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৭ কোটি ৭৭ হাজার ৯৬৯।

সর্বোচ্চ রাজস্ব দিয়েছে গ্রামীণফোন সরকারি দলের সদস্য সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে তারানা হালিম জানান, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১০ জুন পর্যন্ত সময়ে চলতি অর্থবছরে মোবাইল ফোন কোম্পানিগুলো মোট ৮৫৫ কোটি ১ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে গ্রামীণফোন সর্বোচ্চ ৪৩০ কোটি ৯৯ লাখ টাকা রাজস্ব দিয়েছে। গত অর্থবছরে (২০১৫-২০১৬) প্রতিষ্ঠানটি রাজস্ব দিয়েছিল ৫২৮ কোটি ৮৪ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ রবি আজিয়াটা লিমিটেড ২২১ কোটি ৭০ লাখ টাকা, এরপর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড ১৬১ কোটি ৩৬ লাখ টাকা, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ১৪ কোটি ৮৬ লাখ টাকা, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড ১১ কোটি চার লাখ টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ১৫ কোটি ৬ লাখ টাকা রাজস্ব দিয়েছে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই