সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্ধার হলো আইসিটি বিভাগের ওয়েবসাইট

news-image

 

নিজস্ব প্রতিবেদক : অবশেষে হ্যাকারদের কবল থেকে উদ্ধার করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট (http://www.ictd.gov.bd/ )। শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে ওয়েবসাইটটি উদ্ধার করা সম্ভব হয়।

শনিবার দুপুর দুইটার দিকে তথ্যপ্রযুক্তি বিভাগের ওয়েবসাইটটিতে প্রবেশ করতে গেলে সেখানে একটি নোটিশ দেখা যায়। সেখানে হলুদ কালিতে লেখা ‘হ্যাকড বাই রাহু’। তিনি নিজেকে একজন ভারতীয় হিসেবে দাবি করেছেন। আর হ্যাকের কাজটিও করা হয়েছে ভারতে বসে।

হ্যাকার দলটির নাম ‘লুলজসেক ইন্ডিয়া’। ওয়েবসাইটটি নিরাপত্তার দিক থেকে ব্যর্থ হয়েছে বলেও বলা হয়েছে নোটিশটিতে। দলটিতে যারা রয়েছেন তাদের সবার নাম আবার একেবারে নীচে স্ক্রলে দিয়েছে দুর্বৃত্ত হ্যকারারা।

এ রিপোর্ট লেখার সময় তথ্যপ্রযুক্তি বিভাগের ওয়েবসাইট সক্রিয় দেখা যায়। তবে পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসেনি এখনও।

এর আগে, ২০১৫ সালের ৪ জুলাই আইসিটি বিভাগের একটি সাব ডোমেইন ভারতীয় হ্যাকাররা হ্যাক করেছিল। তখন ‘এইচ ফোর সিকে থ্রিআর জিরো জিরো সেভেন’ নামের একটি হ্যাকার গ্রুপ ওয়েবসাইটটির দখল নিয়েছিল। কিন্তু সেই ওয়েবসাইটি শিগগিরই পুনরুদ্ধার করা হয়েছিল।

শুক্রবার বাংলাদেশ হ্যাকারগ্রুপ সাইবার ৭১ এর পক্ষ থেকে ভারতের শতাধিক সাইট হ্যাক করার পাল্টা জবাব হিসেবে ভারতীয় হ্যাকার কর্তৃক তথ্যপ্রযুক্তি বিভাগের সাইট হ্যাক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন