সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাইভে সাব-টাইটেল সুবিধা আনছে ফেসবুক

news-image

অনলাইন ডেস্ক : লাইভের পাশাপাশি এবার সাব-টাইটেল সুবিধা নিয়ে আসার ঘোষণা দিল ফেসবুক কর্তৃপক্ষ। যারা শুনতে পান না তাদের সুবিধার্থেই ফেসবুকের এই উদ্যোগ। এমনটাই জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ইউএসটুডে।

ফেসবুক কর্তৃপক্ষ মনে করছে, এই সুবিধার ফলে যারা কানে কম শোনেন বা শুনতে পারেন না তারা উপকৃত হবেন। এ বিষয়ে ফেসবুকের অ্যাক্সিবিলিটি বিভাগের প্রধান জেফারি উইলান্ড বলেন, এটি বধিরদের জন্য আসলেই অনেক উপকারে আসবে। আমরা এটি নিয়ে আরো কাজ করব।

এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সব ভিডিও’র ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে না। ধারণা করা হচ্ছে ফেসবুক ফ্যান পেজে প্রকাশ করা ভিডিও ভিউয়াররা এই সুবিধা পাবেন। আর এজন্য তাদের প্রথমে এই সুবিধাটি চালু করতে হবে।

প্রসঙ্গত, বিশ্বের মোট জনসংখ্যার ৫ শতাংশের অধিক লোক অর্থ্যাৎ ৩৬০ মিলিয়ন মানুষ কানে শোনেন না কিংবা কম শোনেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই এ ধরনের লোকের সংখ্যা ৩০ মিলিয়নের মতো।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা