,

আসছে এলজি ভি৩০, ডিসপ্লের নিচে আরেকটি ডিসপ্লে!

news-image

প্রযুক্তি ডেস্ক : স্যামসাংয়ের গ্যালাক্সি এস৮ কিংবা আসন্ন আইফোন ৮ নিয়ে প্রযুক্তি দুনিয়ায় চলছে আলোচনা আর তোলপাড়। কিন্তু কোরিয়ান টেক জায়ান্ট এলজি’র আসন্ন ফ্ল্যাগশিপ ভি৩০ নিয়ে তেমন কানাঘুষা নেই। সেই সুযোগেই হয়তো একেবারে নতুন কিছু নিয়ে আসছে এলজি ভি৩০। আগেই অবশ্য বলা হয়েছিল, ভি৩০ আসবে ওলেড ডিসপ্লে নিয়ে। কিন্তু নতুন করে গুজব ছড়িয়েছে, এই ফোনে থাকতে পারে দ্বিতীয় একটি ডিসপ্লে! এ বছরের শেষ নাগাদ আসবে এই ফোন, তাক লাগিয়ে দেবে সবাইকে।

নামকরা টিপস্টার ইভান ব্লাসের প্রদানকৃত তথ্যে সবাই ভরসা রাখতে চান। তিনি জানান, স্লাইডিংয়ের মাধ্যমে দ্বিতীয় একটি ডিসপ্লের দেখা মিলতে পারে ভি৩০ ‌‌‌‌এ। মূল ডিসপ্লে স্লাইড করে ওপরের দিকে তুললেই আরেকটি ডিসপ্লে বেরিয়ে আসবে।

এই ডিসপ্লে স্লাইডিংয়ের বিষয়টি ব্ল্যাকবেরি প্রিভ এর কথা মনে করিয়ে দেবে। তবে ব্ল্যাকবেরি প্রিভ স্লাইড করলে তার আইকনিক কিবোর্ড বেরিয়ে আসবে। আর এলজি ভি৩০-এ বেরিয়ে আসবে আরেকটি ডিসপ্লে।

ভি৩০ এর সেকেন্ডারি ডিসপ্লে পূর্বসুরি ভি২০ এর চেয়ে আকারে বড় হবে। এবারেরটি আরো অনেক উন্নত ও ভক্তদের চাহিদা মেটাবে। তা ছাড়া ফোনেও আসবে আরো স্মার্ট আর সায়েন্স ফিকশন লুক।সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে