,

কোটি টাকার কোবরা ফোন!

news-image

অনলাইন ডেস্ক : বহুদিন ধরেই নামীদামী ফোন বানায় ভার্চু। এবার এই বিখ্যাত ব্র্যান্ড তাদের নতুন ফোন সিগনেচার কোবরা লিমিটেড এডিশন বাজারে আনেছে। যার দাম ২.৪৭ মিলিয়ন চাইনিজ ইয়েন। এই বিলাসী ফোনের ব্র্যান্ড চালু করেন তুরস্কের এক ব্যবসায়ী। এই মুহূর্তে ফোনটি চিনের একটি ই-কমার্স অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। আগ্রহী ক্রেতারা সেখানেই অর্ডার করতে পারেন।

ক্রেতার কাছে ফোনটি হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হবে। ক্রেতাদের প্রথমে ১২ হাজার ২০০ টাকার মতো ডাউন পেমেন্ট করতে হবে। এরপর বাকি টাকা সহজ শর্তেই মেটানো যাবে।

বলে রাখি আপনি চাইলেই এই ফোন কিনতে পারবেন না। সারা দুনিয়ায় মাত্র ৮ পিস বিক্রি হবে নতুন সিগনেচার কোবরা ফিচার ফোন। চীনে মাত্র এক জায়গাতেই এই ফোন পাওয়া যাচ্ছে। এই ভার্চু সিগনেচার কোবরা ফোনটি ডিজাইন করেছে একটি ফরাসী অলংকার নির্মাতা সংস্থা।

ফোনের গা জুড়ে লেপ্টে থাকা কোবরার গায়ে বসানো থাকবে ৪৩৯টি রুবি পাথর। কোবরার দুই চোখে রয়েছে দুটো এমারেল্ড।

এতে আরো কিছু মূল্যবান পাথর থাকবে। সত্যিকার অর্থেই এক সিগনেচার ফোন এটি। এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভার্চুর এই মডেলে ৩৮৮টি পৃথক অংশ রয়েছে। এই ফোন কিনতে গেলে আপনাকে হতে হবে প্রচুর টাকার মালিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে