,

হোয়াটসঅ্যাপের এই মেসেজটিতে ক্লিক করলেই বিপদ!

news-image

প্রযুক্তি ডেস্ক : চারিদিকে এখন হ্যাকারদের হানা। হ্যাকাররা আপনার যেকোনও তথ্য চুরি করে ফেলছে অনায়াসেই। আর তাই নিয়েই এখন মেতে গোটা বিশ্ব। এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ব্যক্তিগত কিংবা প্রয়োজনীয় যেকোনও তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা।

সম্প্রতি একটি ভুয়ো হোয়াটসঅ্যাপ মেসেজ ছড়াচ্ছে চারিদিকে। মেসেজটিতে একটি url দেওয়া হচ্ছে, নতুন হোয়াটসঅ্যাপ ইনস্টলের জন্য। url টি হল http://шһатѕарр.com/?colors । যেখানে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপটি আপনি নতুন রঙে পাবেন। মেসেজটি এমন- ” I love the new colors for whatsapp http://шһатѕарр.com/?colors এই ভুয়া হোয়াটসঅ্যাপ মেসেজই দ্রুত ছড়াচ্ছে চারিদিকে।

কী হচ্ছে এই লিঙ্কে ক্লিক করলে?

এই লিঙ্কটিতে ক্লিক করলেই হিউম্যান ভেরিফিকেশনের জন্য লিঙ্কটি আপনার কনট্যাক্ট গ্রুপে শেয়ার করতে হচ্ছে। আর এখান থেকেই জালিয়াতি শুরু। কনট্যাক্ট গ্রুপে লিঙ্কটি শেয়ার করার পরেই আপনাকে একটি adware apps ইনস্টল করতে হচ্ছে। এখানেই শেষ নয়। অ্যাপটি ইনস্টল করার পরই আপনাকে আরও একটি এক্সটেনশনে ক্লিক করার কথা বলা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে আপনার ফোনে থাকা যাবতীয় তথ্য চুরি হয়ে যেতে পারে। যদিও গুগল ক্রোম ওয়েব স্টোর থেকে এক্সটেনশনটি মুছে দিয়েছে। কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজটি যেহেতু দাবানলের মতো ছড়াচ্ছে, তাই এমন মেসেজ থেকে খুব সাবধান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে