,

জিমে পড়ে গিয়ে মৃত্যু তথ্যপ্রযুক্তি কর্মীর

news-image

অনলাইন ডেস্ক : অফিসের জিমে ট্রেড মিল থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক তথ্যপ্রযুক্তি কর্মীর৷ নিউটাউন এলাকার একটি তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসের ঘটনা। অফিস চলাকালীন যুবকের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

মৃতের নাম অমর এম। বয়স ত্রিশের কোঠায়। বাড়ি বেঙ্গালুরুতে৷ কাজের সূত্রে তিনি এ রাজ্যে থাকতেন৷ প্রতিদিনের মতো শনিবার সকালেও অফিসের পাঁচতলায় জিমে যান তিনি। তাঁর সঙ্গে ওই সময় জিমে ছিলেন আরও বেশ কয়েকজন সহকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ট্রেডমিলে উঠে ঘাম ঝরাচ্ছিলেন ওই যুবক। হঠাৎ তিনি ট্রেড মিল থেকে মাটিতে পড়ে সংজ্ঞাহীন হয়ে যান৷ তাঁর নাক থেকে গলগল করে রক্ত বের হতে শুরু করে। সহকর্মীরা সকলে ধরাধরি করে তাঁকে অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে নিয়ে আসেন৷ সেখানে চিকিৎসকরা অমরকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অমরের সঙ্গে ওই সময় যাঁরা জিমে ছিলেন, যে কর্মীরা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, সকলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী ঘটেছিল জিমে, এটা নিছকই দুর্ঘটনা, অসুস্থতা থেকে মৃত্যু না কি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে