মাত্র ৬ হাজার টাকায় iPhone

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মাত্র ৬ হাজার থেকে সাত হাজার টাকায় ‘অ্যাপেল’-এর আইফোন! শুনতে অবাক লাগলেও চলতি মাসের মধ্যেই এমনটাই হতে চলেছে। ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে বেঙ্গালুরুতে আইফোন তৈরি করতে শুরু করেছে বিশ্বের নামী মোবাইল প্রস্তুতকারক সংস্থাটি।

‘উইসট্রন কর্প’ নামে তাইওয়ানের একটি সংস্থাকে এই কাজের বরাত দেওয়া হয়েছে। ইতিমধ্যে ‘আইফোন এসই’ মডেলের বেশ কয়েকটি ফোন তৈরি করা হয়েছে। চলতি মাসেই পরীক্ষামূলকভাবে ভারতের বাজারে সেগুলির বিক্রি শুরু হবে। পরে পুরোদমেই ফোনগুলিকে বিক্রির জন্য বাজারে ছাড়া হবে।

সম্প্রতি একটি বিবৃতিতে ‘অ্যাপল’ বেঙ্গালুরুতে ‘আইফোন এসই’-র মডেল তৈরির সত্যতা স্বীকার করেছে।

সংস্থার এক কর্মকর্তা একটি মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা ইতিমধ্যে বেঙ্গালুরুতে অল্প পরিমাণে আইফোন এসই তৈরি করছি। চলতি মাসেই বাজারে এই ফোন নিয়ে আসা হবে। ’ বর্তমান বিশ্বে চীনের পরেই সবচেয়ে বেশি মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ভারতে। কিন্তু চীনে বাজার পড়তির মুখে। আর তাই অ্যাপেলের চোখ এখন ভারতে বাজার ধরার দিকেই। বর্তমানে ভারতে মোট স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ১০ শতাংশ আইফোন ব্যবহারকারী। সেই পরিমানও বাড়াতে চাইছে বিশ্বের দামি মোবাইল সংস্থাটি।

সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, ‘মেড ইন ইন্ডিয়া’ প্রকল্পে আইফোন এসই মডেলের দাম রাখা হতে পারে ১০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫০০ টাকা। যা বর্তমান দাম ৩২০ ডলারের তুলনায় অনেক কম। তবে ১০০ ডলারের থেকে কিছুটা হলেও দাম বেশি হতেই পারে। তবুও এত কম টাকায় সাধারণ মানুষ যদি হাতে আইফোন পেয়ে যান, তাহলে নিঃসন্দেহে বলা যায় অন্যান্য মোবাইল প্রস্তুতকারক সংস্থা সহজেই বিপদে ফেলবে ‘অ্যাপল’।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার