জ্বালানিতে দ. এশিয়ার নিয়ন্ত্রণ চায় ভারত
মহাকাশে দক্ষিণ এশিয়া উপগ্রহের সফল উৎক্ষেপণের পর এবার এ অঞ্চলের দেশগুলোতে জ্বালানি সরবরাহে নেতৃত্ব দিতে চায় ভারত। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে মুখ ফিরিয়ে একে টেক্কা দিতে ভারত নতুন করে এই তেল-রাজনীতির পথে হাঁটা শুরু করল। চলতি সপ্তাহে এ লক্ষ্যে প্রতিবেশী দেশ বাংলাদেশ, মিয়ানমার ও শ্রীলংকার সঙ্গে জ্বালানি কূটনীতির কাজ শুরু করেছে। এসব দেশের সঙ্গে সংযোগ গ্রিড স্থাপন করতে আগে থেকেই কাজ করছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও রয়টার্সের।
চীনের উপগ্রহ নীতি (ওবিওআর) থেকে মুখ ফিরিয়ে নিয়ে এবার নিজেরাই প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি পরিকাঠামো পেঁৗছে দিতে উদ্যোগী হয়েছে ভারত। মরিশাসে পরিকাঠামো তৈরি করে সেখানে পেট্রোলিয়াম পণ্য মজুত রাখবে দিলি্ল। আসবে ইন্দোনেশিয়া থেকে। মরিশাস থেকে প্রয়োজনমতো খনিজ তেল আফ্রিকার অনান্য দেশ ও দক্ষিণ এশিয়ায় বাজারজাত করা যাবে। বিনিময়ে মরিশাসে প্রযুক্তি ও পরিকাঠামো পেঁৗছে দেবে দিলি্ল। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘জ্বালানিকে কূটনৈতিক কাজে ব্যবহারের চেষ্টা করছি। শুধু শক্তি সংগ্রহের জন্য এ দেশগুলোর দিকে তাকিয়ে নেই।’ ভারতের অন্যতম বাণিজ্য সহযোগী দেশ মরিশাসে পেট্রোলিয়াম হাব বানাতে চাইছে ভারত। সে জন্য পরিকাঠামো তৈরি করা হচ্ছে। ম্যাঙ্গালোর তেল শোধনাগার থেকে পেট্রোপণ্য মরিশাসে পাঠানো শুরু হয়েছে। সেখানে খুচরা পেট্রোল বিক্রি করছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। মরিশাস এ হাব থেকে নিজেদের জ্বালানি পাবে। আর ভারত মরিশাসকে ব্যবহার করে আফ্রিকার বহু দেশে তা বিক্রি করতে পারবে। মরিসাস হলো আফ্রিকায় ভারতের ঘনিষ্ঠ মিত্রদের একটি। ভারত মহাসাগরীয় অঞ্চলের এ দেশটিতে ভারত তেল সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করার কাজ হাতে নিয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার সঙ্গেও তেল কূটনীতির সূত্রপাত হিসেবে নতুন প্রজেক্ট তৈরি করার আলাপ-আলোচনা চালাচ্ছে। ভারত মহাসাগরের অসংখ্য দ্বীপেও তেল বাজারজাতের কথা ভাবছে ভারত।











