,

মুঠোফোন যখন কলা!

news-image

অনলাইন ডেস্ক : টেকনোলজির যুগে একের পর এক দুর্দান্ত ফিচার আর লুকের ফোন বাজারে আসছে। কিন্তু যদি বলা হয় স্মার্টফোন নয় এখন থেকে ফোন হিসেবে ব্যবহার করতে হবে কলাকে। শুনে একটু চমকে উঠছেন! তবে এটা কোনো গালগল্প নয়। সত্যিকারের কলার মত দেখতে ফোন বাজারে আসছে। যা হবে হুবহু ‘কলা’ আকৃতির। আর তাই ফোনটির নামও রাখা হয়েছে ‘ব্যানানা ফোন’ অর্থাৎ কলা ফোন।

ফোনটি বাজারে আনতে ইন্ডিগোগো সাইটের মাধ্যমে তহবিল সংগ্রহ শুরু করেছেন এর নির্মাতারা। মাত্র ৪০ ডলারে ফোনটির প্রি-অর্ডার দেওয়া যাবে। ব্যানানা ফোনের দাম এতো কম হওয়ার কারণ হচ্ছে, এটি আসলে পুরোপুরি ফোন নয়। এটি একটি ব্লুটুথ নির্ভর ডিভাইস। আপনি আপনার স্মার্টফোনকে ব্লটুথের মাধ্যমে এই ডিভাইসে কানেক্টেড রাখতে পারবেন। ফলে স্মার্টফোনের ব্লুটুথের সঙ্গে কানেক্টেড এই ব্যানানা ফোন দিয়েই আপনি কল রিসিভ করতে পারবেন।

আপনার স্মার্টফোনে কোনো কল আসলে তা আপনি ব্যানানা ফোন দিয়ে রিসিভ করে কথা বলতে পারবেন। এই ডিভাইসটিতে মাত্র ৩টি বাটন রয়েছে, ভলিউম বাড়ানো, ভলিউম কমানো এবং কল রিসিভ করার জন্য হোম বাটন। এছাড়া ব্যানানা ফোন সিরি এবং অন্যান্য ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করায়, ভয়েস কমান্ডের সাহায্যে কল করার জন্য স্মার্টফোনে নির্দেশ পাঠানো যাবে। ফোনটি দিয়ে টানা ১০ ঘণ্টা কথা বলা যাবে। এ বছরের সেপ্টেম্বরে ব্যানানা ফোন বাজারে নিয়ে আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থাটি। ৩০ হাজার ডলার তহবিল সংগ্রহের লক্ষ্যের ইতিমধ্যে ১০ হাজার ডলার সংগ্রহ হয়েছে বলে জানা গিয়েছে। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে