,

অশনি সংকেত: আবারও পরমাণু অস্ত্র পরীক্ষা করবে উত্তর কোরিয়া!

news-image

আবারও ভয়ঙ্কর কোনো পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব? উত্তর কোরিয়ার বক্তব্য থেকে এই আশঙ্কা হওয়া মোটেও বাড়াবাড়ি নয়! যে কোনো মুহূর্তে, যে কোনো স্থানে পরমাণু বোমার পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রে বিবৃতিতে প্রমাদ গুনছে বিশ্ব। বিবৃতিতে বলা হয়েছে, “আমেরিকার যে কোনো পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া দেওয়ার জন্য একেবারে তৈরি পিয়ংইয়ং। ”

গত কয়েকদিন ধরেই যুদ্ধের আবহ কিম জং উনের দেশে। যে কোনো সময় আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা করছে বিশ্ববাসী। আর এবার কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হল এই পরমাণু বোমা পরীক্ষার কথা। ঐ বিবৃতিতে আরও বলা হয়েছে, “সুপ্রিম নেতৃত্বের সিদ্ধান্তে যে কোনো সময় যে কোনো জায়গায় পরমাণু প্রকল্পের পরপর পরীক্ষা করবে উত্তর কোরিয়া। ”

গত ১১ বছরে ৫ বার পরমাণু বোমা পরীক্ষা করেছে কিং জং উনের দেশ। আমেরিকারে যুদ্ধ প্রতিহত করতে পরমাণু সমৃদ্ধ হওয়ার স্বপ্নে তারা অনেকটাই এগিয়েছে বলে ধারণা আন্তর্জাতিক মহলের। অন্যদিকে আমেরিকাও যুদ্ধজাহাজ পাঠিয়ে একধরণের সামরিক মহড়া শুরু করেছে। দুই শক্তিধর দেশের এমন মুখোমুখি অবস্থান বিশ্বশান্তিকে হুমকির মাঝে ফেলে দিল!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে