সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন জোটের আইএসবিরোধী যুদ্ধে নিহত ৩৫২ জন: পেন্টাগন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের ইসলামিক স্টেট (আইএস) বিরোধী যুদ্ধে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত অন্তত ৩৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রবিবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তবে বেসরকারি ও মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা আরও অনেক বেশি।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইএসবিরোধী মার্কিন জোটের বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি পর্যালোচনা করছে সমন্বিত যৌথ টাস্কফোর্স। মাসভিত্তিক এ পর্যালোচনায় নিহতের এ সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে। এখনও ৪২টি প্রতিবেদন পর্যালোচনা বাকি আছে।

প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ জন। ২০১৪ সালের আগস্টের পর ৮০ জন নিহতের কথা আগের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি তা এবার যুক্ত করা হয়েছে। এছাড়া প্রতিবেদনে মার্চে পরিচালিত তিনটি পৃথক হামলায় ২৬ জন নিহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

পেন্টাগনের বিবৃতিতে ‌ ‘অনাকাঙ্ক্ষিত বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ’ এবং ‘নিহতদের পরিবার ও ভুক্তভোগীদের প্রতি সমবেদনা’ জানানো হয়েছে।

পর্যবেক্ষণ সংস্থা এয়ারওয়ার্স জানিয়েছে, মার্কিন জোটের বিমান হামলায় ৩ হাজারেরও বেশি নাগরিক নিহত হওয়ার দাবি করে আসছে। সূত্র: রয়টাস।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন