,

‘দেহব্যবসা চালাচ্ছেন নারী এমপি’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : খোদ জনতা ভবনে দেহব্যবসা চালাচ্ছেন বিজেপির নারী সংসদ সদস্য। নিজের ফেসবুকে এমনই বিতর্কিত একটি পোস্ট করেন অসম পুলিশের রিজার্ভ ব্যাটেলিয়নের ডিএসপি অঞ্জন বরা। পরে শনিবার সিআইডি তাকে গ্রেফতার করেছে।

২৫ এপ্রিল অঞ্জন বরা ফেসবুকে লেখেন, ‘অসম সচিবালয় জনতা ভবনে নিজের কক্ষে নির্লজ্জ দেহব্যবসা চালাচ্ছেন বিজেপির এক বিধায়িকা। প্রতি তিন ঘণ্টার জন্য নিচ্ছেন এক লাখ টাকা। রমরমিয়ে চলছে ওই ব্যবসা। ওই বিধায়িকার পদবি কিন্তু চক্রবর্তী নয়।’

বিজেপির দুই নারী এমপির একজন বিজয়া চক্রবর্তীর মেয়ে সুমন হরিপ্রিয়া, অন্যজন অভিনেত্রী আঙুরলতা।

এমন পোস্টের পরে রাজ্যজুড়ে নিন্দা শুরু হয়। ফের অঞ্জন বরা ফেসবুকে লেখেন, তিনি সঠিক জেনেই সব বলেছেন।

ডিজিপি মুকেশ সহায় সিআইডিকে অঞ্জন বরার বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেন। এরপর শনিবার অঞ্জন বরাকে গ্রেফতার করা হয়। তাকে বরখাস্ত করা হয়েছে।

এর আগেও ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বরখাস্ত হয়েছিলেন ডিএসপি অঞ্জন বরা।

দেহব্যবসার মন্তব্যের আগের দিনেও বরা লিখেছিলেন, সংবিধান সংশোধন করে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা দরকার। তার সব মন্তব্যের শেষেই হিন্দুত্বের স্লোগান থাকে। আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে